কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানির দাম বাড়ছে কি না, জানালেন তথ্যমন্ত্রী

জ্বালানির দাম বাড়ছে কি না, জানালেন তথ্যমন্ত্রী

এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এখন পর্যন্ত কোনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়নি। একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি নিয়ে গুজব ও আতঙ্ক ছড়াচ্ছে।’

বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের সমন্বয়হীনতার চেয়ে মানুষের অহেতুক ভয় এবং অসচেতনতার সুযোগ নিয়ে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। যদি কোথাও প্রকৃত কোনো সমন্বয়হীনতা থাকে। তবে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পেট্রোল পাম্প মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে তেল মজুদ করে কোনো লাভ হবে না, বরং যারা জনভোগান্তি তৈরি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করা সবার দায়িত্ব।’

এসময় জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় না করার জন্য অনুরোধ জানান তিনি।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X