কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত ও ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত ও ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে ইইউভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে ইইউর ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোকপাত করা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষই গুরুত্বারোপ করেন। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং কৌশলগত অংশীদারিত্বের মতো বিষয়গুলোতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১১

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১২

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৩

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৪

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৫

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৬

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১৭

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১৮

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১৯

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

২০
X