কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সাবেক যুবদল নেতার

ট্রাইব্যুনালে সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। ছবি : কালবেলা
ট্রাইব্যুনালে সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে তিনি এ অভিযোগ জমা দেন।

অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও অভিযুক্ত করা হয়। তবে সবার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

মশিউর রহমান জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি গুমের শিকার হন। ওইদিন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ তাকে নিয়ে যায়। হাতে হাতকড়া ও চোখে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় তাকে ছয় মাস আটকে রাখা হয়। একই বছরের ২৩ আগস্ট ডিবি হেফাজতে গারদে নেওয়া হয়। এর এক-দুদিন পর আদালতে তুলে দুই দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এরপর উচ্চ আদালতের জামিনে বের হয়ে আসেন এই নেতা।

অভিযোগ করে তিনি বলেন, আমাকে টানা ছয় মাস নির্যাতন করা হয়েছে। আমি এখন হাঁটতে পারছি না। এক সময় প্রতিদিন পাঁচ মাইল দৌড়াতাম, খেলাধুলা করতাম। এখন আমি অন্যের ওপর নির্ভরশীল। চিকিৎসার প্রয়োজনে এখন লন্ডনে থাকতে হচ্ছে। কারণ আমার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

যুবদলের সাবেক এই নেতা বলেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই পরিষ্কার করতে পারছি না। এরই মধ্যে অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন। আর যারা আছেন, নাম প্রকাশিত হলে তারাও হয়তো পালিয়ে যাবেন।

বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মামুন। ১৯৮৫ সাল থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করেন। ২০০১-এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের সদস্য ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X