কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি পাঠানোর দাবিটি মিথ্যা

ছবি : রিউমর স্ক্যানার
ছবি : রিউমর স্ক্যানার

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে ৬০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে জাতিসংঘ। এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে জাতিসংঘ থেকে তারেক রহমানকে চিঠি দিয়েছে দাবিতে আরেকটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। বিষয়গুলো মিথ্যা।

সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে জানায়, আওয়ামী লীগের ওপর থেকে ৬০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় জনসাধারণের রাজনীতিতে অংশগ্রহণে অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে জানিয়ে জাতিসংঘের পাঠানো একটি চিঠিকে ভুলভাবে ব্যাখ্যা করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে জাতিসংঘ থেকে বাংলাদেশ সরকারকে বা তারেক রহমানকে এমন চিঠি পাঠানোর তথ্য পাওয়া যায়নি। এমনকি আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ভিডিওতে দেখতে পাওয়া সাংবাদিক কাজী রুনার মূল ভিডিওতেও ৬০ দিনের মধ্যে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করতে শোনা যায়নি। বরং, তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ থেকে গত বছরের ডিসেম্বরে একটি চিঠি দেওয়া হয়। যেখানে দলটিকে নিষিদ্ধ করায় জাতিসংঘ থেকে ১০টি প্রশ্ন করা হয়। এ ছাড়া এটি জনসাধারণের রাজনীতিতে অংশগ্রহণে অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতা তৈরি করবে বলেও চিঠিতে শঙ্কা প্রকাশ করা হয়।

পরবর্তীতে অনুসন্ধানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের ওয়েবসাইটে মূল চিঠিটির সন্ধান পাওয়া যায়। চিঠিটি থেকে জানা যায়, এটি ২০২৫ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারকে পাঠানো হয়। চিঠিতে মূলত ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর নেওয়া পদক্ষেপ, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, গণগ্রেপ্তার, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে তথ্য ও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির রাজনৈতিক কার্যক্রম ও প্রচার কার্যক্রম বন্ধ করা, ব্যাপক গ্রেপ্তার অভিযান (অপারেশন ডেভিল হান্ট) পরিচালনা করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু করা— মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। এসব পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, সংগঠনের স্বাধীনতা এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকারকে সীমিত করতে পারে, যা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের (ICCPR) সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ার আশঙ্কা সৃষ্টি করে। একই সঙ্গে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচারপ্রক্রিয়ায় ন্যায্য বিচারের নিশ্চয়তা, আইনজীবীদের নিরাপত্তা, আটক ব্যক্তিদের প্রতি আচরণ এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসব প্রেক্ষাপটে জাতিসংঘ বাংলাদেশের সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে জোর দিয়ে বলেছে যে সন্ত্রাসবিরোধী আইন বা অন্যান্য আইনি কাঠামো যেন রাজনৈতিক দল দমন বা গণতান্ত্রিক অংশগ্রহণ সীমিত করার জন্য ব্যবহার না করা হয় এবং মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তবে, চিঠিটির কোনো অংশে ৬০ দিনের মধ্যে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কিছু বলতে দেখা যায়নি। বরং লক্ষ্য করা যায়, চিঠিতে উল্লেখ করা হয় চিঠির বক্তব্য ও তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো যেকোনো উত্তর ৬০ দিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ৬০ দিনবিষয়ক এই কথাটিকেই ভুলভাবে ব্যাখ্যা করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, আওয়ামী লীগের ওপর থেকে ৬০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X