কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালিতে দূরবীন হাতে আইআরজিসির এক নৌ কর্মকর্তা। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে দূরবীন হাতে আইআরজিসির এক নৌ কর্মকর্তা। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীতে সব ধরনের সামুদ্রিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে এবং পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর মেহের নিউজ এজেন্সির।

রোববার (১৯ জুলাই) ইরানের স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড ও উসকানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

সূত্রটি দাবি করে, বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল শূন্যের কোঠায় নেমে এসেছে। তার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি অতিক্রমের যেকোনো চেষ্টা, বিশেষ করে নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

আইআরজিসির ওই সূত্র আরও জানায়, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী সেগুলোর মুখোমুখি হয় এবং তাদের প্রতিহত করে।

সূত্রটি জোর দিয়ে বলে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল হচ্ছে না। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে এই নৌপথ বন্ধই থাকবে এবং কোনো জাহাজকে পারাপারের অনুমতি দেওয়া হবে না।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১০

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১১

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১২

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৩

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৫

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৬

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

২০
X