কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাব্যবস্থা সচল রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে : ববি হাজ্জাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থা সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এই বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (৮ এপ্রিল) ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনায় পরবর্তী করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পুরো বিশ্ব জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। তবে এই সংকট থেকে জনগণকে রক্ষা করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে তিনি বলেন, ক্লাসের সময় কমানো, জানালা খুলে রাখা, আলো কম ব্যবহার করা এবং যেখানে এয়ার কন্ডিশন ব্যবহৃত হয় তা সীমিত করার মতো বিভিন্ন প্রস্তাব ইতোমধ্যে এসেছে। এসব বিষয়ে আরও মতামত নিতে চান তিনি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষাব্যবস্থা সচল রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বাস্তবসম্মত সমাধান সংগ্রহ করা হবে। এসব প্রস্তাব পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। সরকার আলাদা, জনগণ আলাদা— এমন নয়। আপনারা ভোট দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা আপনাদের কাছে জবাবদিহি করি।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ করছি যেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কীভাবে শিক্ষার মান বজায় রেখে বিদ্যুৎ সাশ্রয় করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চলমান সংকট মোকাবিলা করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

কালবেলা/এমএসকেএম/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১০

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১১

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১২

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৩

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৪

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৫

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৬

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৭

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৮

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৯

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

২০
X