কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুরোনো ছবি
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুরোনো ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে যুবসমাজকে সুরক্ষিত রাখতে অনলাইন জুয়া, মাদক এবং সিসা লাউঞ্জের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের উদ্যোগের কোনো বিকল্প নেই।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে অবৈধ ‘সিসা লাউঞ্জ’ পরিচালনার বিষয়টি সংসদে উত্থাপন করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল সংসদ অধিবেশন শেষ হওয়ার পর সারাদেশে একটি সমন্বিত অভিযান চালানো হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় রাজধানীর অভিজাত এলাকা যেমন গুলশান, বনানী, ধানমন্ডি এবং উত্তরাতে অবৈধ সিসা বার ও মাদককেন্দ্র গড়ে ওঠে।

তিনি জানান, বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ এসব স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ১৬ ও ২০ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল সিসা ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X