কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এলপিজি কার্ড’ কী এবং কারা পাবেন?

এলপিজি কার্ড দেবে সরকার
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলার ঘরে ঘরে নারীদের রান্নাবান্নার কষ্ট লাঘব এবং জ্বালানি সাশ্রয়ে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। পরিবারের নারীপ্রধানদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে দিতে 'ফ্যামিলি কার্ড' চালুর পর, এবার সাধারণ গৃহিণীদের কল্যাণে বর্তমান সরকার ঘোষণা করেছে বিশেষ ‘এলপিজি কার্ড’।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নতুন উদ্যোগের কথা জানান।

‘এলপিজি কার্ড’ কী?

এলপিজি কার্ড হলো সরকারের দেওয়া এমন একটি সুবিধা, যার মাধ্যমে মা-বোনেরা খুব কম দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পারবেন। রান্নার জন্য লাকড়ি বা জ্বালানি জোগাড় করার যে কষ্ট এবং বাড়তি খরচ, তা কমানোর জন্যই মূলত এই কার্ডটি চালু করা হয়েছে।

যারা এই সুবিধা পাবেন :

সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী, এ কার্ডের প্রাথমিক লক্ষ্য হলো দেশের নারী সমাজ।

গ্রামের নারী: যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।

শহরের নারী: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন।

কার্ডে যে সুবিধা থাকতে পারে?

যদিও পূর্ণাঙ্গ নীতিমালা প্রক্রিয়াধীন, তবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কার্ডে যে বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো : কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা পাওয়া যাবে; বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে গ্যাস ক্রয়ের সুযোগ থাকবে; ডিলার বা নির্দিষ্ট পয়েন্ট থেকে কার্ড প্রদর্শন করে দ্রুত সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করা যাবে।

কেন এই উদ্যোগ?

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মা-বোনদের রান্নাবাড়ির ব্যাপারে খুব কষ্ট হয়। আমরা চাই রান্নাবান্নার জন্য যেন তাদের আর কষ্ট করতে না হয়, সেটি গ্রামের মা-বোনই হোক বা শহরের মা-বোনই হোক।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা মিলবে, যা দিয়ে একজন নারী সন্তানকে ভালো খাবার খাওয়াতে পারবে। সেই সঙ্গে হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পালনের মাধ্যমে নিজের রুজি-রোজগারের ব্যবস্থা করতে পারবে।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফ্যামিলি কার্ডের মতো একইভাবে এলপিজি কার্ড নারীদের দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১০

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১১

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১২

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৩

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৪

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৫

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৬

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৭

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৮

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৯

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

২০
X