বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

১৬৩ অ্যাসেম্বলি, রূপপুরে এক নতুন শক্তির সূচনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি খাতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো পারমাণবিক ফুয়েল লোডিং, যা একটি বিদ্যুৎকেন্দ্রকে নির্মাণ পর্যায় থেকে উৎপাদন পর্যায়ে উত্তরণের গুরুত্বপূর্ণ ধাপ।

পারমাণবিক ফুয়েল হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম-২৩৫ স্বল্পমাত্রায় (২.৫%–৫%) সমৃদ্ধ করা হয়। ক্ষুদ্র পেলেট আকারের এই জ্বালানি ফুয়েল রডে ভরা হয় এবং শত শত রড মিলে তৈরি হয় একটি অ্যাসেম্বলি। প্রতিটি অ্যাসেম্বলির প্রায় ১৫ ফুট লম্বা এবং এতে ৩১২টি রড থাকে।

রূপপুরের ১২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট-১ এর রিয়্যাক্টর কোরে মোট ১৬৩টি অ্যাসেম্বলি স্থাপন করা হবে, যা পানি দিয়ে ঠান্ডা রাখা হবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ১৬৪টি অ্যাসেম্বলির প্রথম চালান দেশে পৌঁছায়, যা প্রস্তুতি ও পরীক্ষা-নিরীক্ষার কাজ সহজ করে।

প্রথমবার ফুয়েল লোডিংয়ের আগে অপারেশনাল রেডিনেস নিশ্চিত করা হয়, যার মধ্যে রয়েছে যন্ত্রপাতি পরীক্ষা, প্রশিক্ষিত জনবল প্রস্তুত করা, নিরাপত্তা মানদণ্ড পূরণ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন গ্রহণ।

লোডিং প্রক্রিয়ায় বিশেষ মেশিন ব্যবহার করে একে একে ফুয়েল অ্যাসেম্বলি রিয়্যাক্টরে স্থাপন করা হবে। পুরো সময় সাবক্রিটিক্যাল অবস্থা বজায় রেখে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই ধাপটি সফল হলে খুব শিগগিরই রূপপুর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১০

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১১

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১২

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

১৩

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১৪

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১৫

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১৬

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১৭

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৮

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

১৯

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

২০
X