কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘নভেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব’

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে খুব বেশি সময় হাতে না থাকায় সবাই একসঙ্গে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকার বড় ধরনের আর্থিক বোঝা রেখে গেছে। তবে নতুন সরকার চাইলেই তাৎক্ষণিকভাবে সবকিছু পরিবর্তন করতে পারে না। বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে। রাতারাতি কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও সঞ্চালনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা ঠিক থাকলেও সরবরাহ ব্যবস্থায় ঘাটতি রয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণ করেছিল এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু কার্যকর সমন্বয়ের বিষয়টি গুরুত্ব দেয়নি।

মন্ত্রী আরও বলেন, অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপন করায় উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এর মূল কারণ বিতরণ লাইনের সমস্যা। এসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) সঙ্গে বৈঠক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদসংখ্যা এক হাজারেরও বেশি

শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন

নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন, তখনই পেলেন মেসিদের সঙ্গে বিশ্বকাপে খেলার ফোন

হজ পালন শেষে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ বাংলাদেশি

বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে : শাহে আলম

লেবাননে ৩১০ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা / এক বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় স্বজনরা

মাত্র তিন মাসেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ : হুইপ অপু

১০

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

১১

একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী 

১২

বিশাল লুটপাটের বাজেট : জামায়াত 

১৩

‘নভেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব’

১৪

রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো

১৫

‘তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে’

১৬

‘হিল্লা বিয়ে’, ইসলামে এর বিধান কী?

১৭

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

১৮

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

১৯

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

২০
X