কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দেশের তরুণ প্রজন্ম সংসদ মানে কি তা ভুলেই গিয়েছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। এমন কালো দিন আর আসবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেন, ‘আমি সাংবিধানিক আইন পড়াই। আগে যখন বলতাম সংসদের অন্যতম কাজ হচ্ছে সরকারের জবাবদিহিতা আদায় করা, আমার ছাত্ররা অবাক হতো। কারণ শেখ হাসিনার সংসদে এমন কিছু দেখেনি তারা।’

তবে সাম্প্রতিক সময়ে চিত্র বদলেছে বলে মনে করেন তিনি। ঢাবি বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক লিখেন, ‘বহুদিন পর আজকে ক্লাসে একই কথা বললাম। আমার স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে রিলেট করতে পারলো। তারা সংসদে নাহিদ-আখতার-হাসনাতের বক্তব্য শুনেছে, জামায়াত নেতা জনাব শফিকুর রহমানের কথা শুনেছে, শুনেছে সরকারি দলের নওশাদ জামিরের কথাও।’

তিনি লিখেন, ‘জবাবদিহিতা আর সংসদের দায়িত্ব বোঝাতে কোনো সমস্যা হলো আর। ধন্যবাদ নতুন সংসদ আর এর সদস্যদের।’

আশাবাদ ব্যক্ত করে আসিফ নজরুল স্ট্যাটাসের শেষাংশে বলেন, আমাদের তরুণরা ভুলেই গিয়েছিল সংসদ মানে কি। আশা করি এমন কালো দিন আর আসবে না আমাদের জীবনে। সংসদ হবে ভালো আইন তৈরি আর সরকারের জবাবদিহিতার ফোরাম, অন্য কিছু নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X