কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত করবে না : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফলে ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত হবে না’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরতে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার (৪ মে) ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রকাশিত ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বড় জয় পেয়েছে বিজেপি।

পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে বাংলাদেশের কোনো পর্যবেক্ষণ আছে কিনা এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘এটা (পশ্চিবঙ্গের নির্বাচন) নিয়ে কোনো অবজারভেশন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যারা জিতবেন, যেই জিতুক আলাদা করে চিন্তা করতে চাই না। যেমন ধরুন, তিস্তা চুক্তিতে একসময় পশ্চিমবঙ্গকে আলাপে আনার চেষ্টা করা হয়েছে। দুটো রাষ্ট্রের মধ্যে যখন চুক্তি হয় আসলে এটা দুটো রাষ্ট্রের চুক্তি হবে।’

তিনি বলেন, ‘তবে ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে… হ্যাঁ আমরা যেহেতু আমাদের একদম প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত রাজ্যের সঙ্গে আমাদের এই সম্পর্ক কন্টিনিউ করবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, পুরো রাষ্ট্র হিসেবে ভারত-বাংলাদেশের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এটা নিয়ে প্রশ্নটা এই কারণে আসে যে, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়েছে বাংলাদেশকে নিয়ে নানা বক্তব্য দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো এক ধরনের পলিটিক্যাল রেটরিক। সরকার গঠিত হওয়ার পর আমাদের সঙ্গে সুন্দর সহযোগিতাপূর্ণ সম্পর্কই থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X