বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পুলিশের হাতে গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা রুবেল ভূঁইয়া। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা রুবেল ভূঁইয়া। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াকে ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রুবেলকে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের রুবেলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, দলের শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে ছাত্রদল কোনো ধরনের আপস করে না। সংগঠনবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন ইয়াবাসহ রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X