কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা ও কল্যাণমূলক সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা এ পে-স্কেলে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে নতুন পে-স্কেলের খসড়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে টিফিন ভাতা, বৈশাখী ভাতা, শিক্ষা ভাতা, স্বাস্থ্যবীমা এবং বিশেষ চাইল্ড কেয়ার ভাতার মতো নতুন ও বর্ধিত সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সরকারি কর্মচারীদের টিফিন ভাতা বর্তমান মাসিক ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হতে পারে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকরের পর এটি ভাতার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

খসড়া প্রস্তাবে বৈশাখী উৎসব ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ রয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের সন্তানদের লেখাপড়ার ব্যয় মেটাতে মাসিক ২ হাজার টাকা শিক্ষা ভাতা চালুর প্রস্তাবও রাখা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রথমবারের মতো সরকারি স্বাস্থ্যবীমা (হেলথ ইন্স্যুরেন্স) চালুর সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী সন্তানের বিশেষ যত্নের জন্য অতিরিক্ত মাসিক ২ হাজার টাকা চাইল্ড কেয়ার ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মূল্যস্ফীতির চাপের মধ্যে এসব ভাতা ও সুবিধা বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় কিছুটা স্বস্তি আসবে। তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। সরকারের অনুমোদনের পরই নতুন পে-স্কেলের চূড়ান্ত রূপরেখা ও কার্যকারিতা সম্পর্কে সিদ্ধান্ত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X