বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

প্রকৌশল ও চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীরা পাবেন আর্থিক সহায়তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষায় সহায়তার অংশ হিসেবে চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও বিএসসি (নার্সিং) কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আর্থিক সহায়তা পেতে ইতোমধ্যে শুরু হওয়া আবেদন চলবে ২৫ মে পর্যন্ত।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। ‘চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিএসসি (নার্সিং) শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও প্রয়োজনীয় নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী ২৫ মের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে হবে। ট্রাস্টের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে- বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া আবেদন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে। আগ্রহীরা ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১০

মেসির পেনাল্টি মিস 

১১

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১২

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৩

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৪

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৫

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৬

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৭

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৮

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৯

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

২০
X