কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপদ ঈদযাত্রায় বিশেষ নির্দেশনা মন্ত্রীর

নিরাপদ ঈদযাত্রায় বিশেষ নির্দেশনা মন্ত্রীর। ছবি : সংগৃহীত
নিরাপদ ঈদযাত্রায় বিশেষ নির্দেশনা মন্ত্রীর। ছবি : সংগৃহীত

সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইওয়ে সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না। এছাড়া ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১১ মে) সচিবালয়ে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রায় সড়কে অযাচিত যানজট এড়াতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি বলেন, ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিটিং করেছি। এছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে একটি মিটিং হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই দিকনির্দেশনার আলোকে রেলওয়ের মন্ত্রণালয় মিটিং হয়েছে। নৌ পরিবহণ মন্ত্রণালয় মিটিং হয়েছে। আজকে সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের মিটিং হলো।

মন্ত্রী বলেন, কুরবানির ঈদ উপলক্ষ্যে এবার অসংখ্য গরুর ট্রাকও আমাদেরকে সড়কে যাতায়াতের সুযোগ করে দিতে হবে। এজন্য রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

সড়ক পরিবহণমন্ত্রী বলেন, যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যানবাহন মালিকদেরও নির্দেশনা দেওয়া আছে। যাতে তারা যত্রতত্র থেকে বাসে যাত্রী ওঠানামা না করান।

মন্ত্রী বলেন, সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি থাকবে। বড় ধরনের কোনো যানজট হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদ যাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালে উঠতে পারবে। আর এজন্য টার্মিনালে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় ফেরি পারাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। ফেরিতে উঠার আগে যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দিতে হবে। এছাড়া ফেরিতে ওঠার আগে বাসের গতি নিয়ন্ত্রণ করাসহ পল্টুনে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এবারের ঈদ যাত্রায় গার্মেন্টস শ্রমিকদেরকে পর্যায়ক্রমে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতাকে হত্যার দায়ে যুবদল নেতা বহিষ্কার 

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

১০

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১১

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

১২

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

১৩

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১৪

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১৫

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১৬

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১৭

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৮

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৯

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

২০
X