কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:৫০ এএম
আপডেট : ১৯ মে ২০২৬, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

নতুন গভর্নর স্বাক্ষরিত নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন গভর্নর মোস্তাকুর রহমান স্বাক্ষরিত কাগুজে নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বিএনপি সরকারের যাত্রার শুরুতে গভর্নরের দায়িত্ব পাওয়া মোস্তাকুর রহমানের সই করা ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট প্রাথমিকভাবে বাজারে ছাড়া হয়েছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এসব নোট ইস্যু করা হয়। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও নতুন স্বাক্ষরযুক্ত নোট সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোট আপাতত বাজারে ছাড়া হয়েছে। পরে পর্যায়ক্রমে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও ইস্যু করা হবে। এসব নোটের রং, আকার, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলো ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নকশায় ছাপানো হয়েছে। জুলাই আন্দোলন–পরবর্তী সময়ে নতুন নকশা প্রণয়নের অংশ হিসেবে নোটে পরিবর্তন আনা হলেও এবার মূলত গভর্নরের স্বাক্ষর পরিবর্তন করে নতুন করে মুদ্রণ করা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে নতুন নকশার নোট বাজারে আসে। ওই নকশায় বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরা হয় এবং আগের সিরিজ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন সিরিজের ১, ২ ও ৫ টাকার নোট এখনো ছাপানো হয়নি। তবে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বাজারে চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন স্বাক্ষরযুক্ত নোট বাজারে ছাড়ার মূল উদ্দেশ্য হলো প্রচলিত অর্থ সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে ‘ফ্রেশ নোট’-এর চাহিদা পূরণ করা।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১০

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১১

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১২

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৩

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৫

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৬

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৭

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৮

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৯

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

২০
X