গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৭:৫৬ এএম
আপডেট : ২০ মে ২০২৬, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাজীপুরে নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফর ঘিরে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরী আইন ২০১৮ সালের ২৯ ও ৩১ ধারার প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার নির্দিষ্ট কিছু এলাকায় অস্থায়ীভাবে বসবাস, ড্রোন ও বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা, মাঝিপাড়া এবং গাছা থানাধীন চতুরা, গাছা, কুনিয়া, নিশাত হাউজিং এলাকাসহ আশপাশের এলাকায় আবাসিক ও অনাবাসিক ভবনে স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে নতুন কোনো ব্যক্তির বসবাস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ওইসব এলাকায় কোনো ব্যক্তি অস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ দ্রব্য বহন, ড্রোন ও অন্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে উড়ানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা/এইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X