কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট : ২১ মে ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

২৩ মের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। এদিন সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৪ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও ঘোষিত ছুটির সুবিধার বাইরে থাকবেন বলে জানিয়েছে সরকার।

সরকারের এ সিদ্ধান্তের ফলে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি মিললেও ছুটির ভারসাম্য রক্ষায় একটি সাপ্তাহিক ছুটি কর্মদিবস হিসেবে গণ্য করা হবে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X