কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:৪১ পিএম
আপডেট : ২১ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যায় দ্রুত চার্জশিট, তনুসহ বাকি মামলাও তালিকাভুক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ের আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধে পুলিশ দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, দ্রুত তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করা হবে। পাশাপাশি তনুসহ দীর্ঘদিন অমীমাংসিত থাকা কয়েকটি আলোচিত মামলাও নতুনভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দায়িত্বে আসার পর যতোগুলো এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটেছে, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারেনি—এমন একটাও নেই।

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রামিসার ক্ষেত্রেও ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।

তিনি আরও জানান, তনুসহ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কয়েকটি আলোচিত মামলাও তালিকাভুক্ত করা হয়েছে এবং সেগুলো নতুনভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, সেগুলো করার চেষ্টা হচ্ছে। পুলিশের অনেক সংস্কারের চেষ্টা করছি। অনেক কিছু করা বাকি আছে, সেটি মানি। তবে সরকারের বয়স মাত্র তিন মাস।

আইন সংস্কারের বিষয়ে তিনি বলেন, কোনো ঘটনা ঘটলেই আবেগতাড়িত হয়ে দ্রুত আইন বা বিশেষ আদালত গঠন করা উচিত নয়। কঠোর আইন প্রয়োগের ক্ষেত্রে অপব্যবহারের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নাগরিকত্ব ইস্যুতে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে তিনি বলেন, আমরা আইনিভাবে তাকে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যার্পণ চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা চাই তিনি মামলা ফেস করুন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১১

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১৩

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১৪

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৫

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৬

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৭

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৮

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৯

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

২০
X