কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

ঢাবিতে ছাত্রশিবিরের লীগ ধর ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাবিতে ছাত্রশিবিরের লীগ ধর ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

'সন্ত্রাস প্রতিরোধ দিবস' উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই ম্যারাথন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ঢাবি ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।

সাদিক কায়েম বলেন, ‘২০২৪ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং প্রতিটি প্রান্তর ছাত্রলীগ মুক্ত হয় এবং সেদিনই মূলত বাংলাদেশ স্বাধীন হয়। এই দিনটিকে স্মরণ করার জন্য ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ লীগ ধর ম্যারাথন আয়োজন করেছে।’

তিনি বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে বার্তা দিতে চাই, ক্যাম্পাসে লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি ছিল, ক্ষমতার রাজনীতি ছিল, গণরুম বা গেস্টরুমের রাজনীতি ছিল বা শিক্ষার্থীদের দাসের মতো ব্যবহার করে যে অপরাজনীতি ছিল, তা আর কখনো ফিরে আসবে না।

ডাকসু ভিপি বলেন, বাংলাদেশে খুনি হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং এই ফ্যাসিবাদি শক্তির রাজনীতি আর কখনো ফিরে আসতে পারবে না।

সবশেষে, জুলাই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের যে কোনো অঞ্চলে দেখা গেলে তাদের থানায় ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১০

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১১

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১২

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৩

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৫

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৬

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৭

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৮

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

১৯

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

২০
X