কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের পতাকা। ছবি: সংগৃহীত
রাশিয়া ও ইউক্রেনের পতাকা। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ বিনিময়ের আরেকটি ধাপ সম্পন্ন করেছে। এ বিনিময়ে ইউক্রেন ৫০১ জনের মরদেহ গ্রহণ করেছে, আর রাশিয়া পেয়েছে ৩১ সেনাসদস্যের মরদেহ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউক্রেনের যুদ্ধবন্দিদের বিষয়ক সমন্বয় সদর দপ্তর জানায়, মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৫০১টি মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখন তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা নিহতদের পরিচয় শনাক্তের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।

সংস্থাটি আরও জানায়, এই প্রত্যাবাসন কার্যক্রম ইউক্রেনের একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত হয়েছে। পাশাপাশি অভিযানে সহায়তার জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে ধন্যবাদ জানানো হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সামরিক সংবাদদাতা আলেকজান্ডার কোৎসের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের কাছে ৫০১টি মরদেহ হস্তান্তর করেছে এবং বিনিময়ে ৩১ জন রুশ সেনার মরদেহ গ্রহণ করেছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ বিনিময় হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে নিহতদের মরদেহ নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার চলমান মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই বিনিময় সম্পন্ন হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X