কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:১৬ এএম
আপডেট : ২২ মে ২০২৬, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারের মন্ত্রিসভার ৭০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে

মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত
মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ৭০ দশমিক ৭৩ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ‘ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এ চুক্তির প্রস্তাব উত্থাপন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশ ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ (আইবিসিএ)-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে।

আইবিসিএ ২০২৩ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক জোট, যার লক্ষ্য বাঘ, সিংহ, চিতা, তুষারচিতাসহ বিশ্বের সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতির সংরক্ষণ নিশ্চিত করা। বর্তমানে জাতিসংঘভুক্ত ২৪টি দেশ এ জোটের সদস্য। রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি হিসেবে বাংলাদেশের সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণের স্বার্থে এ জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

মন্ত্রিসভা বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা (জিসিএম-ন্যাপ) অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাব উত্থাপন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জাতিসংঘে গৃহীত জিসিএমের পক্ষভুক্ত রাষ্ট্রের সংখ্যা ১৬৪। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা বাংলাদেশকে ‘জিসিএম চ্যাম্পিয়ন কান্ট্রি’ হিসেবে তালিকাভুক্ত করে।

বিভিন্ন অংশীজনের মতামত ও আইওএমের কারিগরি সহযোগিতায় প্রণীত ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনাটি জিসিএমের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X