কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় বড় বিপর্যয়ের শঙ্কা নেই : সড়কমন্ত্রী

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। পুরোনো ছবি
সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। পুরোনো ছবি

ঈদুল আজহা উপলক্ষে চলমান ঈদযাত্রায় বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং সামগ্রিকভাবে রেল যোগাযোগ স্বস্তিদায়ক অবস্থায় আছে।

রোববার (২৪ মে) ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, কিছু ট্রেন সামান্য বিলম্বিত হলেও তা বড় কোনো সমস্যার কারণ হয়নি। সকালে তিনটি ট্রেন কিছুটা দেরিতে চলেছে, এর মধ্যে একটি ট্রেনের চাকা স্লিপ করার ঘটনা ঘটে। রেললাইনের ওপর শুকনো খড় ছড়িয়ে থাকার কারণেই এ সমস্যা সৃষ্টি হয়। পরে রিলিফ ট্রেন পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

তিনি আরও বলেন, ঈদে যাত্রীচাপ অনেক বেশি থাকলেও বাংলাদেশ রেলওয়ের বর্তমান সক্ষমতা সীমিত। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে, ফলে আরও প্রায় চার হাজার যাত্রী বাড়তি সুবিধা পাচ্ছেন। তবে ট্রেনযাত্রীর সংখ্যা কয়েক লাখ হওয়ায় চাপ সামলানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী বলেন, আগের তুলনায় রেলের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং যাত্রীরা সেবার মান নিয়ে সন্তুষ্ট। অনলাইন টিকিটিং ব্যবস্থায় কোনো সিন্ডিকেটের সুযোগ হয়নি।

এ সময় রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X