শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা সমর্থক বান্ধবীর বাসায় গিয়ে ব্রাজিল সমর্থক আটক

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি : কালবেলা
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি : কালবেলা

শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থক এক তরুণীর বাসায় দেখা করতে গিয়ে রুহুল আমিন নামের এক ব্রাজিল সমর্থককে আটক করেছে স্থানীয়রা। পরে বিয়ের শর্তে ওই যুবক ও তরুণীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (০২ জুন) রাতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাঁগচী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিন সদর উপজেলার আঁটিপাড়া এলাকার বাসিন্দা। পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্রাজিল দলের সমর্থনে নিয়মিত পোস্ট করতেন। অপরদিকে তরুণী আঁখি আক্তার আর্জেন্টিনা দলের সমর্থক।

মঙ্গলবার রাতে ঘোরাঘুরি শেষে রুহুল আমিন আংগারিয়া বাগচী বাজার এলাকার ওই তরুণীর বাসায় গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের সম্পর্কে জানতে চাইলে রুহুল আমিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের দাবি করেন তরুণী।

একপর্যায়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিয়ের শর্তে তাদের পুলিশের জিম্মায় দেওয়া হয়। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে ফুটবল উন্মাদনার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শরীয়তপুর ব্রাজিল সমর্থক ফ্যান্স ক্লাবের সদস্য সালাউদ্দিন মুন্না বলেন, রুহুল আমিন গত বিশ্বকাপের পর থেকে আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত নেই। তাই এ ঘটনার দায় আমরা নিচ্ছি না।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক ফ্যান্স ক্লাবের সদস্য আবিদ খান বলেন, ফুটবল দলগুলোর খেলোয়াড়দের আচরণ যেমন, অনেক সময় সমর্থকদের মধ্যেও তার প্রভাব দেখা যায়।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১০

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১১

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১২

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৩

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৪

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

১৬

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১৭

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১৯

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X