কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটির (জিইএফ) সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (০৫ জুন) উজবেকিস্তানের সমরখন্দ শহরে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশদূষণের উৎসগুলো সঠিকভাবে চিহ্নিত করে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে দূষণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।’

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের এক পর্যায়ে প্রতিমন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিবেশবান্ধব কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়াও পরিবেশ রক্ষায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ ও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমের ওপরও গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জিইএফের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রতিমন্ত্রী।

সমরখন্দে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের ১৮৬টি দেশের প্রতিনিধি, বিশিষ্ট পরিবেশবিদ, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১০

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১২

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৩

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৪

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৯

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

২০
X