কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফেরার পর শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে তিনি সংবাদ সম্মেলন করবেন।

সংসদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির বিষয়েই এই ব্রিফিং ডাকা হয়েছে।

চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন স্পিকার। তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন।

এদিকে, বুধবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরদিন রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা এবং রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানান, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্পিকার বিদেশে থাকায় পদত্যাগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পত্র স্পিকারের কাছে পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তবে সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারের দেশে বা সশরীরে উপস্থিত থাকার বাধ্যবাধকতা নেই। যদিও রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারকে দায়িত্ব নিতে হয়। এ কারণেই সরকারের উচ্চপর্যায় থেকে সফর সংক্ষিপ্ত করে স্পিকারকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না।

তিনি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল—আমার কিছুই জানা নাই। এখন হয়তো জানতে পারব। মানে, আমি জানি না।’

সংবিধানের বিধান উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সাংবিধানিক পজিশন।’

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্পিকার বলেন, ‘এটা তো অনুমাননির্ভর প্রশ্ন। উনি কী করবেন, না করবেন তা তো আমি জানি না। রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি।’

আরও প্রশ্নের মুখে তিনি বলেন, ‘আপনারা যেরকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি।’

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ জানতে চাইলে স্পিকার বলেন, ‘আমার একটু ব্যক্তিগত কাজ আছে... কালকে আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে, সেজন্যই আমি এসেছি।’

পরে তিনি আবারও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।

বিমানবন্দরে সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা স্পিকারকে স্বাগত জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি সেখান থেকে সরাসরি জাতীয় সংসদ ভবনে তার সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হন।

কালবেলা/আরএইচ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১০

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১১

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১২

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৩

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৪

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৫

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৬

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৭

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৮

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১৯

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০
X