নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে : হুইপ দুলু

হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে। বিএনপি সব সময় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে।

শুক্রবার (০৫ জুন) দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালী মন্দিরে তিন দিনব্যাপী হরিবাসরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু এই মাতৃভূমি বাংলাদেশটা আমাদের সবার।

দুলু আরও বলেন, এতদিন দেশে ভোট হতো বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের। নাটোরে এবার ব্যতিক্রম ভোট হয়েছে। নাটোরের আওয়ামী লীগ ভোট দিয়েছে জামায়াতে ইসলামীকে আর হিন্দু সংখ্যালঘুরা ভোট দিয়েছে বিএনপিকে। তাই বিএনপির উপরে আরও বাড়তি দায়িত্ব হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

হুইপ আরও বলেন, তারেক রহমান হচ্ছে বাংলাদেশের ব্যাতিক্রমী নেতা। তিনি গত তিন মাসে যে সব পদক্ষেপ নিয়েছেন আর কেউ নেয়নি। স্বাধীনতার পর বাংলাদেশের অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে কিন্তু একমাত্র তারেক রহমানের সরকার মাত্র তিন মাসে বাংলাদেশের অনেক পরিবর্তন করে দিয়েছেন। তিনি মসজিদের ইমামের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করে দিয়েছেন।

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন— নাটোর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ মন্দির কমিটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১০

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১১

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১২

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৪

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৬

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১৮

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১৯

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

২০
X