কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

বক্তব্য রাখছেন মো. নুরুল হক। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন মো. নুরুল হক। ছবি : সংগৃহীত

দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ব্যাপক দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সোমবার (৮ জুন) সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে মাদারীপুর-৩ আসনের সরকারি দলের সদস্য আনিছুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নুরুল হক বলেন, ‘জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ (আইএমটি) মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এসব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর ১২ লাখেরও বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্তরা দেশীয় শ্রমবাজারের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ লাভ করছেন, যা দক্ষ মানবসম্পদ গঠন এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

নূরুল হক বলেন, “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাস্তবায়নাধীন ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।”

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য হলো, আধুনিক ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করা, যাতে তারা বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে।’

তিনি আরও বলেন, ‘দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ট্রেড চালু এবং প্রশিক্ষণের মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X