মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

মোহাম্মদ জহির হোসেন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ জহির হোসেন। ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিনিধি।

রোববার (১৫ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ত্যথ জানান ইসলামী ব্যাংকের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন।

জহির হোসেন বলেন, ‘আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সেবার মানোন্নয়ন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে এ ব্যাংককে তার ঐতিহ্যবাহী অবস্থানে ফিরিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

তিনি বলেন, ‘কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংকের শেয়ারহোল্ডারদের পাশাপাশি আমানতকারীরাই ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের আমানতের ওপর ভিত্তি করেই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। তাই আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, তাদের আস্থা অটুট রাখা এবং সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।’

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত প্রশাসক বলেন, ‘আজ থেকে ইসলামী ব্যাংকের জন্য একটি নতুন যাত্রা শুরু হলো। আমরা ব্যাংকের সুনাম, স্বচ্ছতা ও পেশাদারিত্ব পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিপুলসংখ্যক মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্র হিসেবে ইসলামী ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘পরিচালনা পর্ষদ ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা প্রদান করবে। ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না এবং লেনদেন স্বাভাবিকভাবে চলবে। গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

সব গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংককে আমরা আবারও দেশের অন্যতম সেরা ও সর্বাধিক আস্থার ব্যাংক হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X