কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত

প্রায় দীর্ঘ দুই দশক ধরে গাজা শাসন করার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের প্রশাসনিক শাসন কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত গাজার প্রশাসন পরিচালনার দায়িত্ব একটি টেকনোক্র্যাটিক বা বিশেষজ্ঞভিত্তিক কমিটির হাতে যাওয়ার পথ খুলেছে।

সোমবার (০৬ জুন) আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গাজার জরুরি প্রশাসনিক কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তাদের শাসন কাঠামো বিলুপ্ত করা হয়েছে।

হামাসের এক মুখপাত্র বলেন, গাজার ভবিষ্যৎ প্রশাসন পরিচালনার জন্য গঠিত ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) দ্রুত দায়িত্ব গ্রহণ করবে বলে তারা আশা করছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি পরিকল্পনার অংশ হিসেবে এই কমিটি গাজার দৈনন্দিন প্রশাসন দেখভাল করবে।

তিনি বলেন, ‘হামাস এখন আর গাজা উপত্যকার সরাসরি শাসনভার নিতে চায় না। এতে দখলদার শক্তি চলমান আগ্রাসন ও যুদ্ধ আরও দীর্ঘায়িত করার কোন অজুহাত পাবে না।’

হামাস আরও জানিয়েছে, তারা প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরে প্রস্তুত রয়েছে, যাতে নতুন কমিটি কার্যকরভাবে কাজ শুরু করতে পারে।

উল্লেখ্য, এই ঘোষণাকে গাজার রাজনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলন থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসই অঞ্চলটি শাসন করে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

১০

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

১১

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

১২

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৩

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

১৪

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

১৫

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১৬

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১৭

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১৮

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১৯

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

২০
X