কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সদ্য বিদায়ী জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অসংখ্য অভিযোগ এসেছে। এর নির্দিষ্ট কিছু কারণ ও সম্ভাব্য সমাধানের উপায় জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘ভূতুড়ে বিল’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণ জানিয়ে মিরানা মাহরুখ বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে জুন মাসে বিল বৃদ্ধি শুধুমাত্র ট্যারিফ বৃদ্ধির কারণে নয়, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধিও অন্যতম একটি কারণ। বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহকের ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবের কারণে অনেকের বিল বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে আমরা করণিক ভুল শনাক্ত করেছি এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে।’

তিনি বলেন, ‘খাগড়াছড়িতে একটি করণিক ভুল হয়েছিল। সেখানে এক গ্রাহকের ইউনিট ৭০ হওয়ার কথা ছিল। কিন্তু করণিক ভুলের কারণে সেটি ৭০০ ইউনিট হয়ে যায়। ফলে বিদ্যুতের মূল্য দিয়ে যখন এ ইউনিটকে গুণ করা হয়, তখন অস্বাভাবিক একটি বিল এসেছে। এ ক্ষেত্রে করণিক ভুলের জন্য দায়ী সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা ও কর্মচারী ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে গ্রাহককে তার বিল সংশোধন করে দেওয়া হয়েছে।’

বিদ্যুৎ সচিব বলেন, “‘ভূতুড়ে বিলের’ অভিযোগ অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে, যাতে গ্রাহকদের ওপর ব্যয়ের সম্পূর্ণ চাপ না পড়ে। সেইসঙ্গে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারিং সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ‘যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল সম্পর্কে কোনো সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য আমরা অনুরোধ করেছি। প্রয়োজন হলে মিটার পরীক্ষা, বিল পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

১০

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

১১

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

১২

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৩

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

১৪

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

১৫

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১৬

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১৭

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১৮

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১৯

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

২০
X