কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রবিউল আলমের

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম। ছবি : কালবেলা
ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম। ছবি : কালবেলা

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, বিদ্যুৎ ও পানির আধুনিক ব্যবস্থাপনা চালু হলেও সিস্টেমগত ত্রুটি এবং অব্যবস্থাপনার কারণে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। জনগণের কষ্ট লাঘব করাই জনকল্যাণমূলক রাষ্ট্রের মূল দায়িত্ব।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানী হাজারীবাগে এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, আমার কাছে অনেকের অভিযোগ আছে— আধুনিক সিস্টেম করা হলেও তা ঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। ত্রুটি রয়েছে এবং সরকারও তা সংশোধনের প্রয়োজন অনুভব করছে। আমাদের দল সরকার গঠন করলে এই জাতীয় সমস্যাগুলোর সমাধানে বৃহত্তর পরিসরে উদ্যোগ নেবে।

তিনি বলেন, বিদ্যুৎ বিল বেশি আসা বা বিচ্ছিন্নভাবে বিল আসা অনেক সময় ব্যক্তিগতভাবে সমাধান সম্ভব নয়, এটি একটি সমন্বিত উদ্যোগের বিষয়। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সরকারের দৃষ্টিতে এনে সমাধানের জন্য চাপ প্রয়োগ করব এবং উদ্যোগী হব।

পানির বিল প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ওয়াসার ক্ষেত্রে ঢালাওভাবে ভূতুড়ে বিল হচ্ছে এটা সিস্টেমগত সমস্যা নয়, বরং ব্যক্তিগত মিটার বা সচেতনতার অভাব থেকেই হয়। আপনারা যদি নিজ নিজ মিটার পরীক্ষা করেন, অনেক সমস্যাই কমে যাবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো কর্মকর্তা-কর্মচারী অনৈতিক সুবিধার জন্য আপনাদের বিরক্ত করে, ভুতুড়ে বিল দিয়ে আপস করতে বাধ্য করে তাহলে তার নাম বা নম্বর আমাকে দিন। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেব।

শেখ রবিউল আলম দৃঢ় কণ্ঠে বলেন, রাজনীতির নামে কেউ যেন এসে আপনাদের কাছ থেকে টাকা-পয়সা না নেয়। রাজনৈতিক হোক বা সন্ত্রাসী কোনো অবৈধ শক্তির কাছে মাথা নত করব না। ভয় পাবেন না, আমাকে জানাবেন, তাৎক্ষণিক সমাধান হবে।

তিনি আরও বলেন, যারা পালিয়ে থাকে, মানুষের সামনে আসে না তারা কোনো বাহিনী নয়। আপনারা ঐক্যবদ্ধ হলে কোনো দুষ্কৃতিকারী টিকতে পারবে না। শ্রমজীবী মানুষদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শ্রমিক হলেও রাষ্ট্রের মালিক। আপনার শ্রমেই দেশের অর্থনীতির চাকা ঘুরছে। আপনারা অসহায় নন আপনারা এই দেশকে সমৃদ্ধ করেন।

তিনি বলেন, রাষ্ট্র যদি শ্রমের সঠিক মূল্য দিতে পারত, তাহলে দেশ আরও এগিয়ে যেত।আমাদের কিছু ব্যর্থতা আছে, কিন্তু আমরা সেই ব্যর্থতা কাটিয়ে নতুন করে বাংলাদেশ গড়তে চাই।

বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনার রূপরেখা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে প্রতি পরিবার মাসে ২০০০ টাকা বা তার সমপরিমাণ সুবিধা পাবে। খাদ্য, শিক্ষা ও চিকিৎসায় বিশেষ সুবিধা। সরকারি হাসপাতালে অগ্রাধিকার, চিকিৎসা পরীক্ষার ফি ও শিক্ষা সহায়তা পাবে। স্বাস্থ্য ও শিক্ষায় জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কারিগরি শিক্ষার বিস্তার তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে। স্বাস্থ্য ও শিক্ষা মানসম্মত না হলে রাষ্ট্র উন্নত হয় না। বিএনপি সেই পরিবর্তন আনতে চায়।

তিনি বলেন, হাজারীবাগের শিল্প খাত যদি সঠিকভাবে পরিচালিত হতো, তাহলে বছরে ২৪ থেকে ২৫ বিলিয়ন ডলার আয় সম্ভব ছিল। কিছু সন্ত্রাসী ও দুর্নীতিবাজ মহলের কারণে এই শিল্প আজ ঝুঁকির মুখে।

তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে হাজারীবাগের সমস্যা সমাধানের পাশাপাশি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করবেন।

ভোটারদের উদ্দেশে ধানের শীষের এই প্রার্থী বলেন,এই রাষ্ট্র আপনার, আপনার সিদ্ধান্তেই রাষ্ট্র চলবে। এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ ফেব্রুয়ারি সকালেই কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের ভোটের মর্যাদা রাখব ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X