বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত জুলাই স্মৃতিচারণামূলক ‘মননে জুলাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং অসংখ্য মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিক পরিণতি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের উদ্দেশ্য শুধু সরকার পরিবর্তন নয়, বরং এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে সুষ্ঠু ও নিয়মিত নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকারকর্মী, গুমের শিকার পরিবারের আন্দোলন এবং সাধারণ মানুষের অব্যাহত প্রতিরোধের পাশাপাশি আন্তর্জাতিক চাপও তৎকালীন শাসনব্যবস্থাকে দুর্বল করে তোলে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, গ্রেপ্তার, নির্যাতন ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েও আন্দোলন থেমে থাকেনি; বরং এসব ঘটনার ধারাবাহিকতাই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ভিত্তি তৈরি করে।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর ছিল না; এটি ছিল দল-মত নির্বিশেষে সমগ্র বাংলাদেশের মানুষের যৌথ আন্দোলন। আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজনৈতিক কর্মী ও সাধারণ শিক্ষার্থীসহ অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাইয়ের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং ভুক্তভোগী পরিবারগুলোর গল্প সংরক্ষণ ও মানুষের সামনে তুলে ধরতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জুলাই কেবল একটি মাস নয়, বরং আত্মত্যাগ, বেদনা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্নের প্রতীক।

মাদারীপুর-১ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জুলাই আন্দোলন দেশ ও দেশের মানচিত্র রক্ষার শিক্ষা দিয়েছে। ক্ষমতার লোভে নয়, দেশপ্রেম থেকেই তারা রাজনীতি করেন। বিগত সরকার রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ মানুষকে গুম-নির্যাতনের মাধ্যমে দেশকে জিম্মি করে রেখেছিল। নিজের ৩ মাস ১৭ দিন গুম থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি নিখোঁজ সহযোদ্ধাদের স্মরণ করেন এবং বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদারীপুর-১ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

 পাহাড়ধসে বান্দরবান ও কক্সবাজারে ৭ জনের মৃত্যু

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১০

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

১২

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৩

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

১৪

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

১৫

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

১৬

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

১৭

চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

১৮

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রাম বন্দর ইয়ার্ড

১৯

ইতিহাসের এই দিনে

২০
X