কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

অস্ত্র হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুরোনো ছবি
অস্ত্র হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুরোনো ছবি

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ বা অন্যান্য অভিযানে নিহত ব্যক্তিদের সম্পর্কিত সরকারি তথ্য প্রকাশের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে এসব তথ্য প্রকাশ করতে বলা হয়। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে- ‘আওয়ামী লীগ সরকারের শাসনামলে তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে সরকারি রেকর্ড অনুযায়ী মোট কতজন ব্যক্তি নিহত হয়েছেন, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।’

নিহত প্রত্যেক ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, পরিচয় এবং প্রতিটি ঘটনার তারিখ, সময় ও সুনির্দিষ্ট স্থান নোটিশে জানতে চাওয়া হয়েছে।

অভিযানের বিস্তারিত তথ্য চেয়ে নোটিশে বলা হয়, ‘কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কে নিহত হয়েছেন, সেই অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এবং অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও কর্মস্থলের বিবরণ প্রকাশ করতে হবে।’

এ ছাড়া প্রতিটি ঘটনার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর), সাধারণ ডায়েরি (জিডি), সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন এবং ম্যাজিস্ট্রেট বা বিভাগীয় তদন্তের বর্তমান অবস্থা ও ফলাফল জানতে চেয়েছেন এই আইনজীবী।

তদন্তে কোনো হত্যাকাণ্ড প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে নোটিশে বলা হয়, ‘সরকারি তদন্ত বা বিচারিক অনুসন্ধানে কোনো ঘটনাকে বেআইনি বা বিচারবহির্ভূত হত্যা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকলে, তার বিবরণ দিতে হবে। পাশাপাশি কোনো সদস্যের বিরুদ্ধে বিভাগীয়, প্রশাসনিক বা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকলে তার বর্তমান অবস্থা এবং চূড়ান্ত ফলাফল জানাতে হবে।’

এসব ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ, পুনর্বাসন বা সহায়তা দেওয়া হয়েছে কি না, নোটিশে সেটিও জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের গৃহীত নীতিমালা বা সংস্কারমূলক পদক্ষেপের বিবরণ চাওয়া হয়েছে।

নোটিশের শেষাংশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে এসব তথ্য সরবরাহ না করা হলে অথবা ‘আইনানুগ ও সন্তোষজনক জবাব’ না পেলে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১০

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

১১

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

১২

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

১৩

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

১৪

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

১৫

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

১৬

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

১৭

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১৮

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১৯

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

২০
X