কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

নির্বাচন কমিশন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন কমিশন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সীমানা ও ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করার নির্দেশও দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সচিবকে ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পৃথক ৪টি চিঠি পাঠায়।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের জন্য পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ৮ অনুযায়ী পরিষদগুলোর প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ কার্যকর থাকবে। একই আইনের ধারা ২০ অনুযায়ী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিষদগুলোর শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ প্রয়োজন। পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে সীমানা ও ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সিটি করপোরেশনের তথ্য চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৬ অনুযায়ী করপোরেশনের প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ কার্যকর থাকবে। একই আইনের ধারা ৩৪ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সিটি করপোরেশনগুলোর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ প্রয়োজন।

চিঠিগুলোতে বলা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের এসব তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১০

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

১১

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

১২

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

১৩

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

১৪

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১৭

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৮

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৯

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

২০
X