নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন এবং অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী।

শনিবার (১১ জুলাই) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হয়।

এদিন চেয়ারম্যান ও অর্থ-সম্পাদক—এই দুটি পদে ভোট হলেও এর আগে পাঁচজন ভাইস চেয়ারম্যান ও ২৬ জন পরিচালকসহ মোট ৩১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোরশেদ মিলটন পান ৪৩ ভোট। অর্থ-সম্পাদক পদে মো. আলাউদ্দিন চৌধুরী ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক পান ৯৫ ভোট। ভোট গণনায় ১২৩টি ভোট বাতিল হয়।

বিএফএর সদস্য সংখ্যা ছয় হাজারের বেশি হলেও এবার ভোটার ছিলেন ৪ হাজার ২০০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ হাজার ৬২ জন।

এর আগে গত বছরের ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় বিএফএর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

নির্বাচনের আগে চেয়ারম্যান প্রার্থী মোরশেদ মিলটন নির্বাচন স্থগিতের দাবিতে আদালতে রিট আবেদন করেন। তবে আদালত রিট খারিজ করে নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেন।

নির্বাচিত হওয়ার পর মো. মোশারফ হোসেন বলেন, প্রায় ১০ বছর পর বিএফএর নির্বাচন অনুষ্ঠিত হলো। তিনি ডিলার ও কৃষকদের স্বার্থে কাজ করার পাশাপাশি অযৌক্তিকভাবে ডিলারশিপ বাতিলের বিষয়টি সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। একই সঙ্গে ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন।

নতুন কমিটিতে প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশীদ খান। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান রাজু, এসএম বাবুল, মো. নূর আলম পাটোয়ারি ও মো. হাকিম আলী।

বিভিন্ন অঞ্চল ও ক্যাটাগরিতে মোট ২৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয়, পূর্বাঞ্চলীয়, উত্তরাঞ্চলীয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়, সহযোগী সদস্য, উৎপাদনকারী, আমদানিকারক ও ইনডেন্টর ক্যাটাগরির প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১০

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১১

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১২

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৩

বেদনার আকাশ

১৪

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৫

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৬

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৭

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৮

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৯

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

২০
X