

বিএনপির গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে।
শনিবার (১১ জুলাই) রাত ৮টায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৈঠকে উপস্থিত রয়েছেন– দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তাৎক্ষণিক দলটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ৪ এপ্রিল এবং ১৭ মে স্থায়ী কমিটির বৈঠক হয়।