কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের 'মঞ্জুর এলাহী' অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর সভাপতি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন।

‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে তার বক্তৃতায় অধ্যাপক ফরাসউদ্দিন সুষমভাবে দেশের অগ্রগতি তরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা এবং অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেবার সুযোগ দেয়া উচিত বলে তিনি মনে করেন। একইসাথে আইন প্রণেতা সাংসদগণকে স্থানীয় প্রশাসনিক এবং উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না হবার পরামর্শ দেন তিনি। আর্থিক শৃঙ্খলার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক করা এবং সকল সাংবিধানিক পদের নিয়োগ রাষ্ট্রপতির হাতে দেয়ার পক্ষে মত দেন তিনি।

প্রশাসন সংস্কারের জন্য একটি দক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করেন। রাজধানী ঢাকার আশেপাশের শহরতলীকে উন্নত করার মাধ্যমে দিল্লি’র মতো একটা মেট্রোপলিটন অথোরিটি গড়া অতি প্রয়োজন বলে ডক্টর ফরাসউদ্দিন উল্লেখ করেন। অটোমেশনের মাধ্যমে কর-রাজস্ব আহরণ পদ্ধতি, প্রশাসনে নিরপেক্ষ ভাবে পদায়ন এবং ন্যায়নিষ্ঠভাবে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পারলে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সমতা, মর্যাদা এবং সামাজিক ন্যায়নিষ্ঠতা ভিত্তিক দেশ গঠন সম্ভব হবে। এসব অগ্রগতি অর্জন করতে পারলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (অব.) অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়াত নেহরীন খানের স্বজনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ডক্টর আকবর আলী খানের কন্যা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী প্রয়াত নেহরীন খান এর স্মরণে প্রতি বছর এই বক্তৃতার আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১০

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১১

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১২

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১৪

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

১৫

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

১৬

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

১৭

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

১৮

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

১৯

বিটোপিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন মনির হোসেন

২০
X