কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১১:২৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন শিক্ষাক্রম : শিক্ষার্থী মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ উদ্বোধন

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যাপটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যাপটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নভিত্তিক অ্যাপ নৈপুণ্য উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যাপটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যনির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংবাদিক ও কলামিস্ট সুভাষ সিংহ রায়সহ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্ত বিভিন্ন বোর্ড ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, প্রতিটি কাজের যে গুরুত্ব আছে, শিক্ষার্থীরা সেটি শিখছে, অনুধাবন করছে। অসম্ভব দ্রুতগতির পরিবর্তনশীল বিশ্বে শুধু খাপ খাওয়ানো নয়, দেশকে একটি শক্তিশালী নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। আমাদের সন্তানদের সেভাবে তৈরি করতে চাই। সেজন্য তাদের প্রকৃতির সাথে সম্পৃক্ততা দরকার। ভাষার যোগ্যতা, দক্ষতা দরকার। তারা বাঙালি হবে, একই সঙ্গে বিশ্ব মানব হবে। এরই মাধ্যমে শিক্ষায় রূপান্তর ঘটবে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের প্রচলিত শিক্ষা কাঠামোয় পরীক্ষানির্ভর হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ফলনির্ভরতা ছিল। তবে, নতুন শিক্ষাক্রমে ফলনির্ভরতা রাখা হয়নি। ফলে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে আরও বেশি শিখতে পারবে। তিনি বলেন, হেফজ সিস্টেমে যারা মুখস্থ করছেন, তারা কিন্তু ভাষা শিখতে পারছেন না। যে কারণে নতুন শিক্ষাক্রম এসেছে। এখানে শিক্ষার্থীদের শুধু পাঠদান করার মধ্যেই শিক্ষা আবদ্ধ থাকবে না বরং শিক্ষার্থীরা নিজেরা তা সাথে সাথে করে দেখাবে।

নৈপুণ্য অ্যাপ সম্পর্কে অনুষ্ঠানে বলা হয়েছে, এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের ফলসহ যাবতীয় তথ্য সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীরা তাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে এতে প্রবেশ করতে পারবে এবং প্রয়োজনীয় সব তথ্য আদান-প্রদান করতে পারবে।

এই অ্যাপ নির্মাণে সহযোগিতা করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। অনুষ্ঠানে এটুআই কর্মকর্তারা জানান, নৈপুণ্য অ্যাপ হবে শিক্ষা মন্ত্রণালয়ের ব্ল্যাক বক্স। ভবিষ্যতে কোনো তথ্য দরকার হলে এই অ্যাপ থেকে সহযোগিতা পাওয়া যাবে। শিক্ষার্থীরা যা-ই অর্জন করবে, তার রেকর্ড এখানে থাকবে। শিক্ষার্থীদের তথ্য এই অ্যাপে সংরক্ষণ করা যাবে। শিক্ষার্থীরা তাদের অর্জন যে কোনো সময় এই অ্যাপে দেখতে পারবে। এটি শিক্ষা ব্যবস্থার একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X