জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সম্পদ বেড়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো ছবি

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সম্পদের পরিমাণ বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। ডা. দীপু মনি পেশায় একজন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী ও রাজনীতিক। স্বামী তৌফিক নাওয়াজ এবং বাবা এম আর ওয়াদুদ ও মা রহিমা ওয়াদুদ। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাঢ়ীরচর গ্রামের পাটোয়ারী বাড়ি।

দ্বাদশ জাতীয় নির্বাচনী হলফনামা বিশ্লেষণকালে দেখা যায়, মাত্র ৩৫ লাখ টাকার দুই ফ্ল্যাট থেকে গত ৫ বছরে তিন কোটি ৬০ লাখ টাকার ৩টি ফ্ল্যাটের মালিক হয়েছেন ডা. দীপু মনি। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনে গাড়ি বাবদ এক্সিম ব্যাংকে ৫ লাখ ৮৬ হাজার ৯০৫ টাকা ঋণ দেখালেও এবার সেটাও কয়েক গুণ বেশি দেখানো হয়েছে। এরমধ্যে বর্তমানে ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৪৩ টাকা তিনি ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন।

হলফনামা থেকে আরও জানা যায়, ডা. দীপু মনির বার্ষিক আয় মন্ত্রী হিসেবে সম্মানি ভাতাসহ ২১ লাখ ৩৯ হাজার ৩৯৬ টাকা। অন্যান্যের মধ্যে স্বামী ও ভাইয়ের কাছ থেকে ৯৮ লাখ ৬৯ হাজার ৬৭৪ টাকা এবং শেয়ার ও সঞ্চয়পত্রে ৩ লাখ ১ হাজার ২শ টাকা রয়েছে। এ ছাড়াও স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৪ লাখ ১ হাজার ৯৫৭ টাকা মূল্যের ১০ কাঠা জায়গা আর ৩ কোটি ৬০ লাখ টাকার তিনটি ফ্ল্যাট।

এদিকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় ডা. দীপু মনি তার নিজের নামে মাত্র ৩৫ লাখ টাকার ২টি ফ্ল্যাট দেখিয়েছিলেন। সে সময় স্বামীর নামে ৪০ লাখ টাকার ২টি ফ্ল্যাট দেখালেও বর্তমানে স্বামীর নামে দেখিয়েছেন ১৫ লাখ টাকার একটি ফ্ল্যাট। এ ছাড়াও বর্তমানের হলফনামায় পেশা থেকে কোনো আয় না দেখালেও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশা থেকে আয় দেখিয়েছিলেন বছরে ১২ লাখ ৫০ হাজার টাকা।

এক তথ্যে দেখা যায়, বর্তমানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে নগদ অর্থ রয়েছে ৬৬ লাখ ৮৯ হাজার ২৯৮ টাকা এবং তার স্বামীর নগদ অর্থ ১১ লাখ ২ হাজার টাকা। পাশাপাশি দীপু মনির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬ কোটি ৬০ লাখ ৭৮৬ টাকা এবং তার স্বামীর নামে বন্ড, স্টক এক্সচেঞ্জে আছে প্রায় ৪৫ লাখ টাকা। এমনকি এবার শিক্ষামন্ত্রীর কাছে রয়েছে ৬০ লাখ টাকা মূল্যের জিপ গাড়ি। যা একাদশ সংসদ নির্বাচনে দেখিয়েছিলেন ৪৬ লাখ টাকার পাজেরো গাড়ি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ডা. দীপু মনির স্বর্ণের পরিমাণ বাড়েনি। এবারও নিজের নামে ৯ লাখ টাকার স্বর্ণ আর স্বামীর নামে ৫০ হাজার টাকার স্বর্ণ দেখানো হয়েছে।

ডা. দীপু মনি চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসন হতে টানা চারবারের সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির উজ্জ্বল অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১০

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১১

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১২

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৩

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৪

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৫

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৬

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৭

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৮

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৯

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X