চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শিক্ষামন্ত্রীর

চাঁদপুরে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
চাঁদপুরে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ চাঁদপুরের সর্বস্তরের জনগণ। শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য শহরের অঙ্গীকার পাদদেশে ৩১ বার তপধ্বনির পরে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট, নৌপুলিশ চাঁদপুর অঞ্চল, চাঁদপুর জেলা পরিষদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন পর্যায়ের দপ্তর ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা এবং চাঁদপুর সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার স্কাউটস্ গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়।

কচুকাওয়াজের পর শিশু-কিশোরদের শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১০

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১১

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১২

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৩

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

১৪

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

১৫

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

১৬

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

১৭

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১৮

ইতিহাসের এই দিনে

১৯

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

২০
X