বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের উন্নয়ন নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে : দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুরের উন্নয়ন নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। যা বিগত দিনে হয়েছে সেগুলোর চেয়েও আরও বড় বড় কাজ করার পরিকল্পনা করছি। তাই ওই কাজগুলো করার সুযোগ পেতে আবারও সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে গুলিস্তানে একটি হোটেলে ঢাকাস্থ চাঁদপুর সদর ও হাইমচর আসনের ব্যবসায়ী ও ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটের মাঠে আমি কখনোই প্রতিপক্ষকে দুর্বল ভাবি না। কাজেই প্রতিটি নির্বাচনই আমার কাছে ওয়ার্ড পর্যায়ের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ। আর এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটাররা। কাজেই ভোটাররা আমাকে মূল্যায়ন করবে এই প্রত্যাশা করছি।

বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস্ ম্যান্যুফেকচারার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম আর শামীম পাটওয়ারীর সভাপতিত্বে এবং ব্যবসায়ী জসিম উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন হাজী এসএম সিরাজদৌল্লাহ, মো. হারেস মাহমুদ, মো. মহসিন পাটোয়ারী, হাজী মো. হানিফ শেখ, হেলাল উদ্দিন, সফিকুর রহমান জমাদার, হাজি মো. খোকন গাজী, আমেনা স্পোর্টসের মালিক শেখ হারুনুর রশিদ, ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন রাসেল, ১২নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সদস্য হুমায়ন মিয়াজীসহ গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ, ফুলবাড়িয়া, নবাবপুর, ইসলামপুর, সদরঘাটের চাঁদপুর সদর ও হাইমচরের ব্যবসায়ীবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X