কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ১২০ গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ২২৫ : মালিক সমিতি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। ছবি : সংগৃহীত

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালে ঢাকাসহ সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ’র আহ্বানে সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, এমপি। সভায় সড়ক পরিবহন মালিক সমিতির প্রায় ১২০টি জেলা শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াত দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারা দেশে ১২০টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং ২২৫টি গাড়ি ভাঙচুর করেছে। আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের মতোই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হবে বলেও জানান তিনি। বৈঠকে নেতারা হরতাল-অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যেন কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X