বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির প্রচারে হামলা ও গাড়ি ভাঙচুর

নির্বাচনী প্রচারের সময় খাগড়াছড়ির পানছড়িতে তৃণমূল বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারের সময় খাগড়াছড়ির পানছড়িতে তৃণমূল বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়। ছবি : কালবেলা

নির্বাচনী প্রচারের সময় খাগড়াছড়ির পানছড়িতে তৃণমূল বিএনপি প্রার্থী উশ্যৈপ্রু মারমার সমর্থকদের মারধর ও গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে পানছড়ির দুদকছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১২টি মোটরসাইকেল ও দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনার জন্য আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফকে দায়ী করে তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা বলেন, পানছড়ির দুদকছড়া এলাকার একটি মারমা পাড়ায় উঠান বৈঠক করার সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এ সময় আমাদের গাড়ি ভাঙচুর ও আমার সমর্থকদের পিটিয়ে জখম করে হামলাকারীরা।

তবে তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমার অভিযোগ অস্বীকার করে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সম্প্রতি বিপুল চাকমাসহ চার নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ পানছড়িতে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। এ হামলায় আমাদের সংগঠন জড়িত নয়। মূলত জনগণই তাদের প্রতিহত করেছে।

পানছড়ির থানা পুলিশের ওসি মো. শফিউল আজম বলেন, হামলার বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X