কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

খাদিজাকে নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

বাম থেকে আসিফ নজরুল এবং খাদিজাতুল কুবরা। ছবি সংগৃহীত
বাম থেকে আসিফ নজরুল এবং খাদিজাতুল কুবরা। ছবি সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সাজাপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জামিনের চার দিন পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে দীর্ঘ প্রায় ১৫ মাস পর জামিনে মুক্তি পান তিনি।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। পরে জামিন আদেশ কারাগারে আসতে সময় লেগে যায় ৩ দিন। গতকাল রোববার (১৯ নভেম্বর) রাতে আদালতের আদেশ কারাগারে আসে।

সর্বোচ্চ আদালতের জামিন আদেশের পরও পরীক্ষার আগের দিন কেন তিনি কারাগার থেকে মুক্ত হতে পারেননি, এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা জানানোর নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এ ছাড়াও খাদিজাকে কেন আরও আগে জামিন দেওয়া হয়নি সে বিষয়েও প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জবির এই ছাত্রীকে নিয়ে একটি স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর জামিন না পাওয়ার কারণে ১৫ মাস জেলে ছিলেন। ‘

‘আমার প্রশ্ন, যাকে ১৫ মাস পর জামিন দেওয়া গেল, তাকে আরও আগে জামিন দেওয়া হলো না কেন? হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পরও আরও প্রায় ৯ মাস কেন সেটা ঝুলে থাকল আপিল বিভাগে?’

আসিফ নজরুল আরও বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করছি বহু বছর ধরে। জামিনের ওপর বড় একটা গবেষণা করেছিলাম ইউএনডিপির জন্য। কোনো সদুত্তর নেই আমার নিজের কাছেই। আমি মর্মাহত।’

এদিকে খাদিজার জামিনের বিষয়ে আপিল বিভাগে ব্যাখ্যা দিয়েছে কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সন্ধ্যার পর আসামি ছাড়ার নিয়ম নেই, তাই রোববার আদেশ পেয়েও কারামুক্ত করা যায়নি খাদিজাকে। পরে সোমবার সকাল ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে রোববার তার মুক্তির জন্য রিবারের সদস্যরা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বাইরে অপেক্ষা করেন। কিন্তু রোববার রাত ১১টা পর্যন্ত খাদিজা মুক্তি না পাওয়ায় তাকে ছাড়াই তারা ফিরে যায়।

খাদিজার বোন সিরাজুম মুনিরা গণমাধ্যমকে বলেন, ‘কুরিয়ারের বাইকে করে সন্ধ্যা ৭টায় আদালতের আদেশ কারাগারে এসেছে আমি নিজে দেখেছি। এমনকি আমরা কুরিয়ারের লোকের সঙ্গে কথাও বলেছি। যখন জানতে চাইলাম কেন খাদিজাকে মুক্তি দেওয়া হচ্ছে না, তখন এক পুলিশ সদস্য এসে আমাদের বললেন যে, তারা অন্যান্য সংস্থা এবং পুলিশের ছাড়পত্রের অপেক্ষা করছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার জন্য নাকি এ ছাড়পত্র লাগবে।

রোববার রাতে কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেলসুপার শাহজাহান গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা রাত সাড়ে ৮টায় আদেশ পেয়েছেন। সব কয়েদিকে যেহেতু তাদের সেলে নিয়ে যাওয়া হয়েছে, তাই এই আদেশ প্রক্রিয়া করতে কিছুটা সময় লাগবে। আমরা সোমবার তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

মামলার অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। গত ১১ মাস ধরে তিনি কারাগারে। ইতিমধ্যে তিনি দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি।

খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ গত বৃহস্পতিবার বহাল রাখেন আপিল বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১০

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১১

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১২

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৩

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৪

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৫

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৬

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৭

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৮

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৯

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

২০
X