বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে নির্বাচনের মাঠে ৬৫ প্রার্থী

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে উচ্চ আদালতের নির্দেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৬৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখনো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর প্রার্থিতার বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। গত ১৭ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত উচ্চ আদালত এসব আদেশ দিয়েছেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে এবং প্রার্থীদের আইনজীবীর থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১৭ ডিসেম্বর বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- মানিকগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন, মুন্সিগঞ্জ-২ এর স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ, বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ, লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম রব্বানী।

১৮ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পেয়েছেন ২১ জন। যার মধ্যে বিচারপতি বিচারপতি মো. বশির উল্লাহ ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তারা হলেন, নওগাঁ-২ এর স্বতন্ত্র প্রার্থী এইচ এম আকতারুল আলম, সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাখাওয়াত হোসেন, খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা, ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) এম এ সালাম এবং গণতন্ত্রী পার্টির একাংশের সাত জন: তারা হলেন-ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (কিশোরগঞ্জ-১), মো. আশরাফ আলী (কিশোরগঞ্জ-২), দেলোয়ার হোসেন ভূঁইয়া (কিশোরগঞ্জ-৩), মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া (নীলফামারী-৩), মিহির রঞ্জন দাশ (সুনামগঞ্জ-২), মো. মতিউর রহমান (খুলনা-২) এবং মো. খায়রুল আলম (পাবনা-৩)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

১০

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

১১

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

১২

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

১৩

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১৪

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১৫

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৯

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X