কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৮:৩১ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

কাঁচামরিচের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত
কাঁচামরিচের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত

রাজধানীতে কাঁচামরিচের মূল্য তদারকির লক্ষ্যে গভীর রাতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি টিম। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলে এই অভিযান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ঢাকার বৃহৎ কাঁচামরিচের আড়তে পাইকারি বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। কারওয়ান বাজার, যাত্রাবাড়ী কাঁচা বাজার ও যাত্রাবাড়ী থ্রি স্টার সবজি বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় কারওয়ান বাজারে এক ঘণ্টার ব্যবধানে কেজিপ্রতি পাইকারি মূল্য ২৫০ থেকে ৩৫০ টাকা রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো ঠিকমতো প্রদান না করায় দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X