বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দেড় লাখ পিস নকল সিগারেট উদ্ধার, সরঞ্জাম জব্দ

অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ডার্বি সিগারেটের শলাকা জব্দ করা হয়। ছবি : সংগৃহীত
অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ডার্বি সিগারেটের শলাকা জব্দ করা হয়। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোবাকো (ব্যাট) কোম্পানির নামে তৈরি প্রায় ১ লাখ ৬০ হাজার পিস নকল ডার্বি সিগারেটের শলাকা, ব্র্যান্ড রোলসহ নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার উথুলী আকন্দ পাড়া গ্রামের একটি বাড়ি থেকে এসব নকল মালামাল উদ্ধার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এসব মালামালের মালিক জিন্নাহ মিয়া নামের এক ব্যক্তি। তার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ। অভিযানে অংশ নেওয়া ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর কবির এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জিন্নাহ মিয়া শিবগঞ্জ পৌরসভার আকন্দ পাড়া মহল্লায় হানিফ মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে আমেরিকান টোবাকো কোম্পানির নামে নকল সিগারেটের তৈরি করে মজুত রাখতেন। হানিফের বাড়ির পাশে অবস্থিত একটি সিগারেট ফ্যাক্টরিতে সেগুলো বিক্রি করতেন। সর্বশেষ গত আড়াই মাস আগে ওই বাড়িতে নকল মালামাল রেখে জিন্নাহ চলে যান।

এসআই জাহাঙ্গীর আরও জানান, সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে আমরা ১ লাখ ৬০ হাজার পিস ডার্বি সিগারেটের শলাকা, স্ট্যাম্পের প্যাকেট, ব্র্যান্ড রোল, অসংখ্য কসটেপ ও ফয়েল পেপার উদ্ধার করেছি।

বাড়ির মালিক হানিফ মিয়া জানান, আমার বাড়ির একটি কক্ষ গোডাউন হিসেবে ভাড়া নিয়েছিল জিন্নাহ মিয়া। আমি তার সম্পর্কে বিস্তারিত জানি না। তবে তিনি এসব সিগারেট ফ্যাক্টরিতে বিক্রি করতেন।

এসআই জাহাঙ্গীর কবির বলেন, এ ব্যাপারে রাতে থানায় মামলা করবে বলে জানিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১০

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১১

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১২

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৩

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৪

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৫

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৬

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৭

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৮

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৯

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X