শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মন্ত্রিসভায় ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪ জন

ওবায়দুল কাদের ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (উপরে ডান পাশে), র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সিমিন হোসেন রিমি (নিচে ডান পাশে)। ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (উপরে ডান পাশে), র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সিমিন হোসেন রিমি (নিচে ডান পাশে)। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একই বিভাগের সাবেক ৪ শিক্ষার্থী স্থান পেয়েছেন নতুন মন্ত্রিসভায়। এর মধ্যে ৩ জন পূর্ণ মন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায়।

ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্থান পাওয়া সাবেক চার শিক্ষার্থী হলেন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে নির্বাচিত র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন সিমিন হোসেন রিমি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন মন্ত্রিপরিষদ সদস্যরা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার মোট সদস্য ৩৭ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X